সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেছেন বিএনপি 'র চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর বেলা ১টায় তিনি বক্তব্য শুরু করেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, বেহেস্তের মালিক আল্লাহ, দোযখের মালিক আল্লাহ। কাবার মালিক আল্লাহ। চন্দ্র-সূর্য ও নভোমন্ডল-ভূমন্ডলের মালিক আল্লাহ কাজেই এইসব মালিকানা মানুষের নয়। সুতরাং একদল নির্বাচনের আগে মানুষকে ঠকাচ্ছে। তারা নির্বাচনের পরে কীরূপ ঠকাবে বুঝুন। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে সকল ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।
তারেক রহমান আরও বলেন, একদল বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তিনি ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েস বলেন, সবার মিলে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা নবীয়ে করীম সা. এর নির্দেশনা মতে সুন্দর একটি দেশ গড়তে চাই। বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান তাঁর বক্তব্য শেষ করেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
এ সময় মঞ্চে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।