প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
দক্ষিণ সুরমায় বাস থেকে ভারতীয় পণ্যসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাস থেকে ভারতীয় পণ্যসহ এক যুবককে গ্রেফতার করছে পুলিশ।
ধৃত শাহজালাল রহমত উল্লাহ (২৪) নরসিংদী জেলার মাধবদী থানাধীন মোড়পাড়া কাজীবাড়ি এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ গ্রেফতারকৃত শাহজালাল রহমদ উল্লাহকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এসব তথ্য নিশ্চিত করে মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে পুলিশ বাসে তল্লাশি চালিয়ে ৬৪ পিস ভারতীয় কম্বল, ১৯ বক্স কিটকেট চকলেট ও ২০ কেজি জিরা জব্দ করে। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ২ লাখ ২১ হাজার ৮৮০ টাকা।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪