সিলেট মহানগর তাতী দলের সাবেক সিনিয়র সহ সভাপতি, ২১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি, রাজপাড়া সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তাজ উদ্দিন লিলু মিয়ার ইন্তেকালে গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট মহানগর বিএনপি।
মহানগর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক শোক বার্তায় তাঁতীদল নেতা তাজ উদ্দিন লিলু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত ও পরিবারের সদস্য ধৈর্য ধারনের জন্য মহান আল্লাহপাকের কাছেও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, তাজ উদ্দিন লিলু মিয়া মঙ্গলবার ভোর ৫টা ৪০মিনিটের সময় ইন্তেকাল করেন। এবং ওইদিন বাদ যোহর টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।