প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
মিল্ক ভিটার মহাব্যবস্থাপক এনায়েত করিমকে জেলা পরিষদের প্রশাসকের শুভেচ্ছা
ডেস্ক নিউজ , প্রতিবেদক
মিল্ক ভিটার মহাব্যবস্থাপক হিসেবে মো. এনায়েত করিম চৌধুরীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সিলেটের সন্তান এনায়েত করিমের এমন অর্জনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক মো.আবুল কাহের শামীম।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, এনায়েতের এই অর্জন শুধু তার ব্যাক্তিগত নয় এটি সিলেটেরও অর্জন। আশাকরি তিনি তার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সহিত পালন করবেন।
মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এনায়েত করিমের নিয়োগ সংক্রান্ত এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনায়েত করিম চৌধুরীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)’র মহা ব্যবস্থাপক পদে গ্রেড-৫ বেতন স্কেলে যোগদানের তারিখ হতে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।
এর আগে এনায়েত করিম যুক্তরাজ্যের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাস্টমার অপারেশনস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি যুক্তরাজ্যের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, মো. এনায়েত করিম চৌধুরী সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সাদিমাপুর গ্রামের মো. ফজলুল করিম চৌধুরীর ছেলে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪