সিলেট নগরকে আরও সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে ব্যাপক বনায়ন কর্মসূচি হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। বিশ্ব বসতি দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
‘সর্বজনীন বাসস্থান-টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার (৬ অক্টোবর) সিলেটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সিউক।
মঙ্গলবার সকাল ১০টায় আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন সিউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী।
এ সময় সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদসহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগর গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। বিশ্ব বসতি দিবসের এবারের প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণের কর্মসূচিকে সামনে রেখে পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়তে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষও নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করবে। এরই ধারাবাহিকতায় সিউকের উদ্যোগে ব্যাপক বনায়নের কর্মসূচি নেওয়া হয়েছে।
সিউক চেয়ারম্যান আরও বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য, নান্দনিক ও টেকসই নগর গড়ে তোলারও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষা প্রতিষ্ঠানসহ নগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তি