গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসায় আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে ৯৮তম বার্ষিক ওয়াজ মাহফিল।
শায়খে বাঘা খলিফায়ে মাদানি আল্লামা বশীর আহমদ (রহ.)-এর স্মৃতিবিজড়িত এ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯৮ বছর ধরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।
বুধবার সকাল থেকে শুরু হয়ে মাহফিল চলবে মধ্যরাত পর্যন্ত। এতে দেশের বিভিন্ন এলাকার বিশিষ্ট আলেম-ওলামা ওয়াজ ও নসিহত পেশ করবেন।
মাহফিলে আমন্ত্রিত বক্তাদের মধ্যে রয়েছেন কাজিরবাজার মাদ্রাসার শায়খুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী, বড়দেশীর হযরত মাওলানা মমতাজ উদ্দিন, ধনকান্দি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুশতাক আহমদ খান, জামিয়া ফারুকিয়্যাহ মাদ্রাসার মাওলানা ক্বারী আব্দুল মতিন, মাওলানা মুফতি মুশাহিদ কাসিমী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শায়খ ওয়ারিছ উদ্দিন, মাওলানা মুফতি মনজুর রশীদ আমিনী, মাওলানা মুফতি মজিরুদ্দীন কাসিমী, মাওলানা শামসুল ইসলাম বেলালী ও মাওলানা বদর উদ্দিন।
মাহফিলে সভাপতিত্ব করবেন আল্লামা বিলাল আহমদ ও মাওলানা হাফিজ মজদুদ্দীন।
মাহফিলে উপস্থিত হওয়ার জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম হাফিজ জামিম আহমদ।