সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কারণে সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম।
জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিডিআরআইএস (BDRIS) সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।