সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহকালে ইন্টার্ণ চিকিৎসকদের হামলায় আহত সাংবাদিক রেজা রুবেলকে দেখতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নুরজাহান হাসপাতালে যান সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় তিনি আহত রেজা রুবেলের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের অনুরোধ করেন।
এ সময় হাসপাতালের চেয়ারম্যান ডা. নাসিম আহমেদসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।