সোমবার (১৬ নভেম্বর) থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক- শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলীস্থ সংগঠন'র কার্যালয়ে আয়োজিত এক সভায় নেতারা এ ঘোষণা দেন।
সংগঠন এর সভাপতি ইফতেখার আহমেদ সোহেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ'র সঞ্চালনায় সভায় বক্তারা সোমবার ডাকা ঘর্মঘট আদালত অবমাননার সামিল বলে মনে করেন। এই অবরোধ সরকারকে বেকায়দায় ফেলা ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন সংগঠন এর নেতৃবৃন্দ।
সিলেট জেলার শ্রমিক ইউনিয়নের চার চার বারের নির্বাচিত সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. আক্তার রশিদ চৌধুরী,
সিনিয়র সহ-সভাপতি আবদুল মুকিত, সহ-সভাপতি রাখাল দে, মো. ফয়জুল ইসলাম, জুবায়ের আহমদ চৌধুরী (সুমন), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহ জাহান
সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রকিব, মো. সেবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এ ছাত্তার মামুন,
অর্থ সম্পাদক হাজী শায়েস্তা মিয়া, প্রচার সম্পাদক মো. আল আমীন, দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফ আহমদ চৌধুরী,ধর্ম বিষয়ক সম্পাদক মো. আজির উদ্দিন।
এদিকে শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মো. আব্দুর রকিব, মো. মতিন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।