বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা রাতে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় উত্তরোত্তর সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
পাশাপাশি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান এর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং মানুষের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য এম এ মালিকসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল-ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।