শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সকল পরিবহন সেবা বন্ধ করল সৌদি

সকল পরিবহন সেবা বন্ধ করল সৌদি
আন্তর্জাতিক বার্তাঃ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে সকল পরিবহনসেবা বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। আজ শনিবার সকাল ৬টা থেকে দেশের অভ্যন্তরে কোন ফ্লাইট, ট্রেন, বাস এবং ট্যাক্সি চলতে পারবে না। এই সিদ্ধান্ত পরবর্তী ১৪ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি এতথ্য জানিয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭৪ জন; মৃত্যু নেই। তবে দেশের অভ্যন্তরে যাত্রী পরিবহন বন্ধ থাকলেও শুধু মানবিক ও চিকিৎসাজনিত কারণে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ফ্লাইট পরিচালনা করা যাবে।
এছাড়া খাদ্য, স্বাস্থ্য সেবা, নিত্য প্রয়োজনীয় জিনিসের গাড়ি ও কার্গোসহ অন্য পরিবহন চলাচল করবে। তবে করোনা রোধে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সকল পরিবহন সেবা বন্ধ করল সৌদি

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২০

featured Image
আন্তর্জাতিক বার্তাঃ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে সকল পরিবহনসেবা বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। আজ শনিবার সকাল ৬টা থেকে দেশের অভ্যন্তরে কোন ফ্লাইট, ট্রেন, বাস এবং ট্যাক্সি চলতে পারবে না। এই সিদ্ধান্ত পরবর্তী ১৪ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি এতথ্য জানিয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭৪ জন; মৃত্যু নেই। তবে দেশের অভ্যন্তরে যাত্রী পরিবহন বন্ধ থাকলেও শুধু মানবিক ও চিকিৎসাজনিত কারণে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ফ্লাইট পরিচালনা করা যাবে।
এছাড়া খাদ্য, স্বাস্থ্য সেবা, নিত্য প্রয়োজনীয় জিনিসের গাড়ি ও কার্গোসহ অন্য পরিবহন চলাচল করবে। তবে করোনা রোধে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।  

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪