সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বালাগঞ্জে অসুস্থ মছরুর ও মৃত আছার মিয়ার পরিবারের পাশে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকে

সিলেটের বালাগঞ্জে গুরুতর অসুস্থ প্রবাসফেরত যুবক মোস্তাক আহমদ মছরুরের চিকিৎসা এবং ক্যান্সারে মৃত মো. আছার মিয়ার পরিবারের বাসগৃহ নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকে।

শুক্রবার বিকেলে পৃথকভাবে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান রোকন ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান।

মোস্তাক আহমদ মছরুরের চিকিৎসার জন্য ৮০ হাজার টাকা এবং মো. আছার মিয়ার পরিবারের বাসগৃহ নির্মাণের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হয়।

এ সময় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ক্যান্সারে মৃত আছার মিয়ার শোকাহত মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পরে তারা অসুস্থ মোস্তাক আহমদ মছরুরের বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন।

গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তাদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান বাজার সবুজ দলের সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান আহমদ, সাংবাদিক জিল্লুর রহমান জিলু, এম এ কাদির, এসএম হেলাল, স্থানীয় সমাজকর্মী রাসেল আহমদ ও আব্দুল আহাদ।

বিষয় : সিলেট বালাগঞ্জ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বালাগঞ্জে অসুস্থ মছরুর ও মৃত আছার মিয়ার পরিবারের পাশে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকে

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিলেটের বালাগঞ্জে গুরুতর অসুস্থ প্রবাসফেরত যুবক মোস্তাক আহমদ মছরুরের চিকিৎসা এবং ক্যান্সারে মৃত মো. আছার মিয়ার পরিবারের বাসগৃহ নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকে।

শুক্রবার বিকেলে পৃথকভাবে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান রোকন ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান।

মোস্তাক আহমদ মছরুরের চিকিৎসার জন্য ৮০ হাজার টাকা এবং মো. আছার মিয়ার পরিবারের বাসগৃহ নির্মাণের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হয়।

এ সময় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ক্যান্সারে মৃত আছার মিয়ার শোকাহত মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পরে তারা অসুস্থ মোস্তাক আহমদ মছরুরের বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন।

গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তাদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান বাজার সবুজ দলের সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান আহমদ, সাংবাদিক জিল্লুর রহমান জিলু, এম এ কাদির, এসএম হেলাল, স্থানীয় সমাজকর্মী রাসেল আহমদ ও আব্দুল আহাদ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x