মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে। এর মধ্যে হামে মারা গেছে ১০ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছে ৬৪১ জন। নতুন করে মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স ১০ মাস এবং অন্যজনের ৯ মাস। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর সন্দেহজনক হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এ জেলায় এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জে ৬৬, হবিগঞ্জে ২৬ এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, বিভাগজুড়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীর চাপও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৮ জন ভর্তি হওয়ায় বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৪১ জনে পৌঁছেছে।

বিষয় : সিলেট হাম মৃত্যু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিলেটে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে। এর মধ্যে হামে মারা গেছে ১০ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছে ৬৪১ জন। নতুন করে মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স ১০ মাস এবং অন্যজনের ৯ মাস। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর সন্দেহজনক হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এ জেলায় এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জে ৬৬, হবিগঞ্জে ২৬ এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, বিভাগজুড়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীর চাপও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৮ জন ভর্তি হওয়ায় বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৪১ জনে পৌঁছেছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
0:00 0:00
1.0x