মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পর্যটন এলাকায় আক্রমনের সন্ত্রাসী শিকার হয়েছেন ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্র শক্তির সভাপতি ও জুলাই সমন্বয়ক হাসিবুল।মঙ্গলবার(১০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ঘটনাটি ঘটে। জাতীয় ছাত্র শক্তির এই নেতা দুই দিন আগে বান্ধবীসহ রাধানর এলাকার বালিশিরা রিসোর্টে উঠেন। সকালে তিনি চেক আউট করে সেখান থেকে একটি ব্যাটারী চালিত টমটম রিক্সা যোগে গন্তব্যে ফেরার পথে অপরিচিত কয়েকজন তাকে টমটম থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপাতে থাকে। এসময় তিনি দৌড়ে আত্মরক্ষা করেন, তবে তিনি হাতে আঘাত পেয়েছেন বলে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিশিরা রিসোর্টের ম্যানেজার মাহমুদ আলী।এবিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা প্রীতম দাশ জানান, হাসিবুল ঢাকায় চলে গেছে। তিনি আরও জানান, হাবিব নামে এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে আক্রমন করার খবর পাওয়া গেছে। এবিষয়ে থানায় মামলা দায়ের করা হবে।তবে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সরকার আব্দুল্রঅহ আল মামুনের মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি রিসিভ না করে কেটে দেওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।