সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ধর্ম ও জীবন

জাকির নায়েককে নিজের লেখা বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মালয়েশিয়ায় আন্তর্জাতিকভাবে পরিচিত দাঈ ও তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচক ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। এ সময় তার হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যার দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন তিনি।   বিষয়টি জানিয়ে নিজের ফেসবুক পেজে ড. জাকির নায়েকের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন শায়খ আহমাদুল্লাহ। ছবিতে দুজনকে পাশাপাশি বসা অবস্থায় দেখা যায়। শায়খ আহমাদুল্লাহর হাতে থাকা বইটি তিনি ড. জাকির নায়েকের হাতে তুলে দিচ্ছেন।   ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে। তার হাতে তুলে দিচ্ছি সকাল-সন্ধ্যা দুআ বইয়ের ইংরেজি ভার্সন।’   শায়খ আহমাদুল্লাহর রচিত ‘সকাল সন্ধ্যার দুআ ও যিক্‌র’ বইটি আস-সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স থেকে প্রকাশিত। এতে সকাল-সন্ধ্যার বিভিন্ন দুআ ও জিকির সংকলন করা হয়েছে।

জাকির নায়েককে নিজের লেখা বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ