সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সিলেট নগরের উপশহর সাদারপাড়াস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তুহিনুল হক তুহিন বাংলা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি দৈনিক উত্তরপূর্ব, সিলেটভিউ২৪ ডটকম ও একাত্তরের কথা পত্রিকায় সাংবাদিকতা করেছেন।
আজ বাদ জোহর সাদারপাড়া জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃত্যুতে সিলেটের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সহকর্মী ও সাংবাদিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
মতামত