সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে নগরের উপশহর সাদারপাড়াস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন সাংবাদিক তুহিনুল হক তুহিন।এক শোকবার্তায় উমেদুর রহমান উমেদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।উমেদুর রহমান উমেদ বলেন, সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃত্যু সিলেটের সাংবাদিকতা অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।