শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শ্রীমঙ্গলে খেজুরীছড়া চা বাগান বন্ধ ঘোষণা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে কোম্পানির মালিকানাধীন খেজুরীছড়া চা বাগানের ডিনস্টন ডিভিশন ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বাগানের স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থার কথা উল্লেখ করে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, কার্তিক মাস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও তারা ধর্মীয় কীর্তনের আয়োজন করেন। কিন্তু বাগান কর্তৃপক্ষ এ আয়োজনে বাধা দেয় এবং প্যান্ডেল ও মন্দির অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় দুই সপ্তাহ ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হুমায়ুন কবিরকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামেন।

এ ঘটনার প্রতিবাদে গত ২৬ ও ২৭ অক্টোবর থেকে শ্রমিকরা চা-পাতা উত্তোলনসহ বাগানের বিভিন্ন কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। শত শত নারী-পুরুষ শ্রমিক বাগান কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাদের এক দফা দাবি ছিল, ডিজিএমকে বাগান থেকে প্রত্যাহার করতে হবে।

শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে বাগানের ডিজিএম হুমায়ুন কবির দৈনিক খোলা কাগজকে বলেন, ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া বা মন্দির সরানোর নির্দেশ দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে বড় প্যান্ডেল তৈরি করে টানা ৩০ দিন ধরে কীর্তনের আয়োজন করা হয়েছে। এতে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, “আমাদের ফ্যাক্টরির মেইন ফটকের সামনে একটি বড় প্যান্ডেল তৈরি করে ৩০ দিন ধরে কীর্তনের আয়োজন করা হয়েছে। আগে বড় উৎসবগুলোতে ফটকের বাইরে বা কিছুটা দূরে ছোট পরিসরে এক-দুই দিনের জন্য অনুষ্ঠান হতো। কিন্তু এবার সম্পূর্ণ রাস্তা ব্লক করে টানা ৩০ দিন ধরে কীর্তন করা হচ্ছে।”

ডিজিএমের ভাষ্য অনুযায়ী, গত রবিবার সকাল ১০টায় শ্রীমঙ্গল পূজা উদযাপন কমিটির প্রধান পরিমল দাস, স্থানীয় হিন্দু ইউপি চেয়ারম্যান, পঞ্চায়েত সদস্য এবং কীর্তন আয়োজক কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে কীর্তন বা পূজা আয়োজনে বাধা না দিয়ে রাস্তা ছেড়ে অনুষ্ঠান করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

তিনি আরও বলেন, “ডিএম সাহেব ও আমার বক্তব্য একই ছিল—আমরা কাউকে বাধা দিচ্ছি না। আপনারা আপনাদের উৎসব করুন, কিন্তু রাস্তা বন্ধ করে নয়। এমনকি যতদিন কীর্তন চলবে, আমরা অনুরোধ করে হলেও অন্যদিক দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করার কথা বলেছিলাম।”

প্যান্ডেল ভাঙা ও মন্দির সরানোর নির্দেশ দেওয়ার অভিযোগও নাকচ করেন হুমায়ুন কবির। তার দাবি, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), র‍্যাব, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করা হয়েছে। এ নিয়ে শ্রীমঙ্গল ইউএনও কার্যালয়ে একটি বৈঠক হয়েছে বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফিনলে হাউজ বালিশিরার চিফ এক্সিকিউটিভ অফিসার-এস্টেটস স্বাক্ষরিত অফিস আদেশে খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

বাগান কর্তৃপক্ষের জারি করা নোটিশে বলা হয়েছে, গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত শ্রমিকদের একটি অংশ ধর্মঘট পালন করেন। পরবর্তী সময়ে ১২ নভেম্বর শ্রমিকরা কাজে যোগ দেননি। এ ছাড়া ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা, ডিভিশন সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি-ধমকি দিয়ে কাজ থেকে বের করে নিয়ে আসার অভিযোগও করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বাগানে অস্থিতিশীল পরিবেশ ও বিশৃঙ্খলার কারণে কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (অদ্যাবধি সংশোধিত)-এর ১৩(১) ধারা অনুযায়ী ১৩ নভেম্বর শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

তবে পলিপ্যাক কারখানা, ডিভিশন সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোর, বাগানের সম্পত্তি রক্ষায় নিয়োজিত শ্রমিক, চৌকিদার, বাংলো, স্টাফ কোয়ার্টার এবং মেডিকেল বিভাগের নির্দিষ্ট কর্মীরা এ বন্ধের আওতামুক্ত থাকবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় অনুলিপি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় চা শ্রমিক ইউনিয়নসহ ১৩টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্দ বলেন, “নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় বিষয়টি নিয়ে কোনো পক্ষের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। তবে এই ডিভিশন বন্ধ ঘোষণার ঘটনায় আমি উদ্বিগ্ন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ আছে। আমরা তা নিয়ে কাজ করব।”

এদিকে সৃষ্ট বিরোধ দ্রুত নিষ্পত্তি করে খেজুরীছড়া চা বাগান ও কারখানার স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন সাধারণ শ্রমিকরা।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে খেজুরীছড়া চা বাগান বন্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x