মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

সোমবার (২৬ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত পরিচালিত এসব অভিযানে জিরা, চিনি, চা-পাতা, গবাদিপশু ও একটি পিকআপ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, সোমবার রাতে কানাইঘাটের সুরইঘাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় জিরা ও একটি পিকআপ জব্দ করা হয়, যার সিজারমূল্য ২৯ লাখ টাকা।

এছাড়া মঙ্গলবার জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে আরও ৪০০ কেজি চিনি, ২৮০ কেজি চা-পাতা, দুটি মহিষ ও একটি গরু জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা। দুই অভিযানে মোট ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত চোরাচালানি মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে উল্লেখ করে বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

বিষয় : বিজিবি চোরাই

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x