সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৫ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেয়ারডিলসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে পুলিশ।এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনে ৯৭টি যানবাহনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা।সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত পরিচালিত এ সাঁড়াশি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত ও নম্বরী মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। অভিযানকালে পুলিশের হাতে আসে ৫৫টি ভারতীয় কম্বল, ৬৪০টি চকলেট, ৪৭৪টি রেডবুল এনার্জি ড্রিংক ও ১৯০ বয়াম হরলিক্স। অন্যদিকে ট্রাফিক বিভাগ পরিচালিত অভিযানে ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৫১টি যানবাহন জব্দ করা হয়।এসএমপি কতৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।