শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কানাইঘাটে বিজিবির পৃথক অভিযান: ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) রাত ও বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে এসব অভিযান পরিচালনা করা হয়।বিজিবির তথ্যমতে, দুটি অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১২ লাখ ৬৭ হাজার ২০০ টাকা। ​বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি জানায়, বুধবার রাত ৮টার দিকে কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫২৬টি ভারতীয় চশমা, ৫৩টি ফেসওয়াশ এবং ১০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য ১০ লাখ ৫৭ হাজার ২০০ টাকা।​অপরদিকে, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে লোভাছড়া বিওপি কানাইঘাটের সীমান্তবর্তী এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২১০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।১৯ বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কানাইঘাটে বিজিবির পৃথক অভিযান: ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ