শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট-৪৮ বিজিবি এবং জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা শুক্র ও শনিবার এই অভিযানগুলো পরিচালনা করেন।

শনিবার (৩১ অক্টোবর) বিজিবির পাঠানো প্রেসনোটে জানানো হয়-সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এ সময় ভারতীয় মদ, কসমেটিকস, মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সনপাপড়ি ও জিরা জব্দ করা হয়। এ ছাড়াও বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ, রসুন, সোয়েটার এবং পাথর বহনকারী বাংলাদেশি ঠেলাগাড়ি আটক করা হয়।

এদিকে ১৯ বিজিবির অধীনস্থ সুরাইঘাট ও ডোনা বিওপির টহলদল কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১৫ লাখ ৯৪ হাজার ৮০০ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে। 

অপরদিকে শনিবার ভোর সাড়ে ৫টায় সুরাইঘাট বিওপির অভিযানে সিংগারখাল এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ পিস ভারতীয় শাড়ি, ৩,৩৬০ প্যাকেট পাতার বিড়ি এবং ৬৪ পিস নিভিয়া লোশন জব্দ করা হয় (সিজারমূল্য ১১ লাখ ৩ হাজার ৮০০ টাকা)। এছাড়া ৩০ অক্টোবর সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালিয়ে ৩৬০ কেজি ভারতীয় জিরা ও ৭০ কেজি চা পাতা জব্দ করা হয় (সিজারমূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা)।

ডোনা বিওপির অভিযান:

শনিবার মিকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪,০০০ পিস ভারতীয় সুপারি জব্দ করা হয়। যার সিজারমূল্য ২৪ হাজার টাকা।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

বিষয় : বিজিবি চোরাচালানি

সিলেটের বার্তা ২৪

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x