শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখায় উৎসাহ প্রদান এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে দিরাই প্রেসক্লাব।
আগামী ২০ নভেম্বর (সম্ভাব্য) এই পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় পৌর শহরের জালাল সিটি সেন্টারে দিরাই রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে দিরাই প্রেসক্লাবের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমরান হোসাইনের সঞ্চালনায় সভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে বক্তব্য দেন—সহ-সভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর প্রমুখ।
এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য সোয়েব হাসান, মোশাহিদ আহমদ, আবু হানিফ চৌধুরী, তোফায়েল চৌধুরী ও প্রশান্ত সাগর দাশ এবং সাধারণ সদস্য পাবেল হাসান, রায়হান মিয়া ও আশরাফ উদ্দিনসহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হতে এবং নিজেদের যোগ্যতা প্রমাণে অনুপ্রাণিত করবে। পাশাপাশি শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে দিরাই প্রেসক্লাবের এ ধরনের গঠনমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।