শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

বালাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাওরে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে হাওরের পানিতে পড়ে সাইফুর রহমান আলিম (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ ইউনিয়নের বির্তনীয়া গ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুর রহমান উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি পড়াশোনায় মেধাবী ও ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। তাঁর বড় ভাই যুক্তরাজ্যে থাকেন এবং সাইফুরেরও ইউরোপে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে স্বজনেরা জানিয়েছেন। এ ছাড়া আহত দুজন হলেন—একই গ্রামের ওয়াব মিয়ার ছেলে ওয়ছে আহমদ (২১) ও আনছার মিয়ার ছেলে রাফি আহমদ (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তিন বন্ধু মিলে পরিচিত এক ব্যক্তির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাঁদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে সরাসরি হাওরের পানিতে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলসহ তিনজনই পানিতে তলিয়ে যান। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় সড়কের পাশে থাকা ঢালাই করা ব্লকে আঘাত পেয়ে সাইফুর গুরুতর আহত হয়ে মারা যান।

দুর্ঘটনার পর আহত ওয়ছে আহমদ ভোর চারটার দিকে নিকটস্থ একটি বাড়িতে গিয়ে স্থানীয়দের বিষয়টি জানান। ওই বাড়ির বাসিন্দা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সাইফুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তিনজনকে উদ্ধার করে সিলেট শহরে নিয়ে যাওয়া হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা সাইফুরকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে নগরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সকাল ৯টার দিকে থানায় পুলিশকে বিষয়টি অবহিত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : আহত মৃত্যু

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বালাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাওরে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x