শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট মহানগর জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সভা অনুষ্ঠিত

সব ষড়যন্ত্র মোকাবিলা করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট মহানগর জামায়াতের প্রচার বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন আহমদ, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সাবেক নায়েবে আমীর মাওলানা সুহেল আহমদ, সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন।

মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়াকে উপেক্ষা করে বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, সৃজনশীল রাজনীতির পরিবর্তে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা করা হলে ছাত্র-জনতা তা মেনে নেবে না।

বিষয় : জামায়াত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সিলেট মহানগর জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x