শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড (এইচএসসি), মাদরাসা শিক্ষা বোর্ড (আলিম) ও কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল) মিলিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। যার মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী।

সারাদেশে মোট ২ হাজার ৭৬০টি কেন্দ্রে ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী।

যার মধ্যে পাস করেছে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন শিক্ষার্থী, পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

মাদরাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী। যার মধ্যে পাস করেছে ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী, পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন।

পাসে ছাত্রীরা, জিপিএ-৫ এগিয়ে ছাত্ররা 

এবছর পাশের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে ছাত্ররা। এ বছর মোট জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার ৮৪ জনের মধ্যে ছাত্রী ১৯ হাজার ৭২১ জন এবং ছাত্র ২০ হাজার ৩৬৩ জন। 

মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন (পাসের হার ৪৭.৭৫ শতাংশ) এবং ছাত্রীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন (পাসের হার ৫৬.৩১ শতাংশ)।

বিষয় : এইচএসসি

সিলেটের বার্তা ২৪

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x