শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট বোর্ডে মানবিকের ফল বিপর্যয় : অর্ধেকের বেশি ফেল

ছবি: এ আই

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। বোর্ডে সামগ্রিক পাসের হার মাত্র ৫০ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই এবার উত্তীর্ণ হতে পারেননি।

এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা মানবিক বিভাগের, যেখানে অর্ধেকের বেশি শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন স্বাক্ষরিত বোর্ডের প্রকাশিত ফলাফল পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন বিভাগে পাসের হারে বড় ধরনের ব্যবধান রয়েছে।

মানবিক বিভাগ: 

এ বছর মানবিক বিভাগ থেকে সবচেয়ে বেশি ৪৯ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ২২ হাজার ৮৪৮ জন এবং ফেল করেছেন ২৬ হাজার ৫১১ জন। এ বিভাগে পাসের হার মাত্র ৪৬ দশমিক ২৯ শতাংশ। পরীক্ষার্থী ও অকৃতকার্য—উভয় দিক থেকেই এ বিভাগে সংখ্যাটি সবচেয়ে বেশি।

বিজ্ঞান বিভাগ:

তুলনামূলকভাবে এ বিভাগে ফল কিছুটা ভালো হয়েছে। ১৪ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ হাজার ৮৩৮ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ, যা মানবিক বিভাগের চেয়ে ২২ দশমিক ২৫ শতাংশ বেশি।

ব্যবসায় শিক্ষা বিভাগ: এ বিভাগের অবস্থাও বেশ হতাশাজনক। ৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৯১১ জন। এ বিভাগে পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ, যা বিজ্ঞান বিভাগের তুলনায় ২০ দশমিক ৭৩ শতাংশ কম।

সব বিভাগ মিলিয়ে এ বছর সিলেট বোর্ডে মোট ৭১ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে পাস করেছেন ৩৬ হাজার ৫৯৭ জন।

সামগ্রিক ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা সামান্য এগিয়ে রয়েছেন। ছাত্রদের পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ। তবে এর উল্টো চিত্র দেখা গেছে বিজ্ঞান বিভাগে। বিজ্ঞান বিভাগে ছাত্রীদের (৬৭.৪০%) তুলনায় ছাত্রদের (৭০.৬৪%) পাসের হার বেশি। এইচএসসি পরীক্ষার এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে।

বিষয় : এইচএসসি

সিলেটের বার্তা ২৪

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সিলেট বোর্ডে মানবিকের ফল বিপর্যয় : অর্ধেকের বেশি ফেল

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x