সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট সীমান্তে সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় সামগ্রী ও মহিষ জব্দ

সিলেট সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯ ব্যাটালিয়নের পৃথক টহল দলের অভিযানে বিভিন্ন ভারতীয় চোরাচালানি পণ্য ও মহিষ জব্দ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে সীমান্তবর্তী বিভিন্ন কৌশলগত পয়েন্টে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়, যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৯ লাখ ৫০ হাজার ৫০০ টাকা।

সোমবার দিবাগত রাতে কানাইঘাট উপজেলার সিংগারখালে সুরইঘাট বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০টি ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম, ১০০টি নিভিয়া সফট ক্রিম, ১৭০টি বডি স্প্রে, ৯০ কেজি জিরা এবং ২৫০ কেজি জিরা (সর্বমোট ৩৪০ কেজি জিরা) জব্দ করে, যার আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

একই রাতে জৈন্তাপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা ৩টি ভারতীয় মহিষ জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে (প্রেসনোট) জানানো হয়েছে, উদ্ধারকৃত ভারতীয় কসমেটিকস, স্প্রে, জিরা এবং মহিষের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও সংশ্লিষ্ট শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে বিজিবির এ ধরনের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : বিজিবি অভিযান ভারতীয় পণ্য

সিলেটের বার্তা ২৪

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সিলেট সীমান্তে সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় সামগ্রী ও মহিষ জব্দ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x