সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইনবিষয়ক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল পাঠিয়ে এই আবেদন জানানো হয়। ই-মেইলটি পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তা হাই কমার্স থেকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে,  এটি যে শেখ হাসিনার আবেদন তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো  ই–মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথোরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথোরাইজেশন থাকে।

দিল্লির কূটনৈতিক একটি সূত্র আজ সোমবার সকালে ই–মেইল পাওযার বিষয়টি নিশ্চিত করেছে।   মেইল পাওয়ার পরপরই দিল্লি হাইকমিশন পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।  

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে এ ধরনের একটি ই–মেইল দিল্লি হাইকমিশন পেয়েছে। সেটি সঙ্গে সঙ্গেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে দিল্লি হাইকমিশন। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এরই মধ্যে সাংবাদিকদের ব্রিফ করেছেন।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও চিহ্নিত সন্ত্রাসী। তাকে কোনো কূটনৈতিক সুবিধা না দিয়ে বরং ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায় সরকার।’

রয়টার্সের ওই প্রতিবেদনে আরও জানানো হয়,  ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা।

ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।

বিষয় : শেখ হাসিনা

সিলেটের বার্তা ২৪

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x