শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটের উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজ পরিদর্শন করেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্ত্রী ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় যান। সেখানে আরসিসি পদ্ধতিতে চলমান সড়ক উন্নয়নকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এ সময় মন্ত্রী বলেন, সরকারি উন্নয়নকাজে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উন্নয়নকাজ দ্রুত শেষ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী নগরীর উন্নয়নকাজের অগ্রগতি ও গুণগত মান বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং নগরীর সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সিটি করপোরেশনের নেওয়া উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

পরিদর্শনকালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান ও শামসুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : সিলেট বাণিজ্যমন্ত্রী সিসিক

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সিলেটের উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x