বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটের যে এলাকা থেকে মাদক কারবারি মা-ছেলেকে ধরল ডিবি

ইয়াবাসহ গ্রেফতারকৃত মা ও ছেলে। ছবি: এসএমপি

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত দু’জন সম্পর্কে মা ও ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন-হবিগঞ্জের মাধবপুর থানার সিদ্দুপুর গ্রামের মৃত শফু মিয়ার স্ত্রী নুরজাহান বেগম (৬৩) এবং তাঁর ছেলে মো. মামুন আহমেদ (৩৮)। তারা বর্তমানে বড়শলা এলাকার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

সোমবার রাত সাড়ে ১০টায় এসএমপি’র মিডিয়া শাখা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্র জানায়, পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল সোয়া ৭টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাসস্থ ফরিদাবাদ আবাসিক এলাকার প্রবেশমুখে এই অভিযান পরিচালনা করে নুরজাহান বেগম ও তাঁর ছেলে মো. মামুন আহমেদকে আটক করে। 

উক্ত বিষয়ে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারায় মামলা (মামলা নং-১৭, তারিখ: ২৮/০৯/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয় : সিলেট এসএমপি গ্রেফতার ডিবি মাদক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের যে এলাকা থেকে মাদক কারবারি মা-ছেলেকে ধরল ডিবি

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত দু’জন সম্পর্কে মা ও ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন-হবিগঞ্জের মাধবপুর থানার সিদ্দুপুর গ্রামের মৃত শফু মিয়ার স্ত্রী নুরজাহান বেগম (৬৩) এবং তাঁর ছেলে মো. মামুন আহমেদ (৩৮)। তারা বর্তমানে বড়শলা এলাকার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

সোমবার রাত সাড়ে ১০টায় এসএমপি’র মিডিয়া শাখা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্র জানায়, পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল সোয়া ৭টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাসস্থ ফরিদাবাদ আবাসিক এলাকার প্রবেশমুখে এই অভিযান পরিচালনা করে নুরজাহান বেগম ও তাঁর ছেলে মো. মামুন আহমেদকে আটক করে। 

উক্ত বিষয়ে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারায় মামলা (মামলা নং-১৭, তারিখ: ২৮/০৯/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x