শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

২১ দিনের কারফিউতে সৌদি

২১ দিনের কারফিউতে সৌদি
আন্তর্জাতিক বার্তা:: প্রাণনাশী করোনাভাইরাস প্রতিরোধে আজ সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে সৌদি আরবে জারি হচ্ছে কারফিউ। রোববার (২২ মার্চ) এই কারফিউয়ের আদেশ দেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজে বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টায় কারফিউ (সান্ধ্য আইন) শুরু হবে। চলবে সকাল ৬টা পর্যন্ত। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে। এর মধ্যে রোববারই ১১৯ জন আক্রান্ত হন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মো. আল আবদেল আলী। দেশটিতে শনিবার আক্রান্ত হন ৪৮ জন। ওই মুখপাত্র জানান, আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে মোট ১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এক সংবাদ সম্মেলনে আবদেল জনগণকে ঘরে থাকা এবং অন্যের সঙ্গে না মেশা ও বাইরে না বের হওয়ার আহ্বান জানান। তিনি জানান, কমিউনিটি যোগাযোগের মাধ্যমে আক্রান্ত হন ৪০ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

২১ দিনের কারফিউতে সৌদি

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২০

featured Image
আন্তর্জাতিক বার্তা:: প্রাণনাশী করোনাভাইরাস প্রতিরোধে আজ সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে সৌদি আরবে জারি হচ্ছে কারফিউ। রোববার (২২ মার্চ) এই কারফিউয়ের আদেশ দেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজে বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টায় কারফিউ (সান্ধ্য আইন) শুরু হবে। চলবে সকাল ৬টা পর্যন্ত। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে। এর মধ্যে রোববারই ১১৯ জন আক্রান্ত হন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মো. আল আবদেল আলী। দেশটিতে শনিবার আক্রান্ত হন ৪৮ জন। ওই মুখপাত্র জানান, আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে মোট ১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এক সংবাদ সম্মেলনে আবদেল জনগণকে ঘরে থাকা এবং অন্যের সঙ্গে না মেশা ও বাইরে না বের হওয়ার আহ্বান জানান। তিনি জানান, কমিউনিটি যোগাযোগের মাধ্যমে আক্রান্ত হন ৪০ জন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪