শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
করোনা: ৫ ওয়াক্তের নামাজে ৫জন, জুমায় ১০জনের বেশি নয়
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২০
সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে এবার মসজিদে মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজে ৫ জনের বেশি শরীক হতে পারবেন না। আর, জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন অংশ নিতে পারবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার (৬ই এপ্রিল), এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে খতিব, ইমাম, মুুয়াজ্জিন ও খাদেমগণ অংশ নিতে পারবেন। আর জুমার নামাজের সময় বাইরের মুসল্লি মসজিদের ভিতরে জামায়াতে অংশ নিতে পারবেন না।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত