শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

আজ থেকে ইফতার বিক্রি করতে পারবে রেস্তোরাঁগুলো

সিলেটের বার্তা ডেস্ক:: আজ মঙ্গলবার থেকে ইফতারসামগ্রী বিক্রি করতে পারবে রেস্তোরাঁগুলো। শারিরীক দূরত্ব বজায় রেখে ইফতার বেচাকেনা করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। সোমবার এক নির্দেশনায় বলা হয়েছে, রেস্টুরেন্টগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বেচাকেনা করতে পরবে। তবে রেস্টুরেন্টে বসে কেউ ইফতার গ্রহণ করতে পারবেন না। এছাড়া ফুটপাতেও কোনো দোকান বসতে পারবে না। এদিকে, ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্য-পণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবেন। অন্যদিকে স্বীকৃত কাঁচাবাজার ও সুপার শপসমূহ পূর্বের ন্যায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আজ থেকে ইফতার বিক্রি করতে পারবে রেস্তোরাঁগুলো

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২০

featured Image
সিলেটের বার্তা ডেস্ক:: আজ মঙ্গলবার থেকে ইফতারসামগ্রী বিক্রি করতে পারবে রেস্তোরাঁগুলো। শারিরীক দূরত্ব বজায় রেখে ইফতার বেচাকেনা করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। সোমবার এক নির্দেশনায় বলা হয়েছে, রেস্টুরেন্টগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বেচাকেনা করতে পরবে। তবে রেস্টুরেন্টে বসে কেউ ইফতার গ্রহণ করতে পারবেন না। এছাড়া ফুটপাতেও কোনো দোকান বসতে পারবে না। এদিকে, ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্য-পণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবেন। অন্যদিকে স্বীকৃত কাঁচাবাজার ও সুপার শপসমূহ পূর্বের ন্যায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪