শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বাংলাদেশে করোনায় আক্রান্ত প্রথম বিদেশি নাগরিক

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসে এই প্রথম বাংলাদেশে বিদেশি নাগরিক আক্রান্তের খবর পাওয়া গেছে।

আক্রান্ত বিদেশি শ্রীলঙ্কার নাগরিক এবং চট্রগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় কর্মরত।

বুধবার (৬ মে) এ তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে সকালে ঘোষিত ১২২টি নমুনার ফলাফলে এ তথ্য জানা গেছে।

নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, ‘নগরের দক্ষিণ খুলশীর একটি বাড়িতে শ্রীলঙ্কার একজন নাগরিক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বাড়িটি লকডাউন করা হচ্ছে। তিনি আগে থেকেই বাসায় কোয়ারেনটাইনে আছেন।’

এদিকে, বুধবার রাতে চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে ১৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১১ জন চট্টগ্রামের। যাদের দু’জন ইতিমধ্যেই মারা গেছেন।

রাত সাড়ে ৯টার দিকে এসব বিষয় জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, আক্রান্তদের একজন সাতকানিয়ার, একজন সীতাকুণ্ডের, একজন নগরের ফৌজদারহাট এলাকার, একজন নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার, একজন বহদ্দারহাট এলাকার, একজন সাগরিকা, দামপাড়া পুলিশ লাইন্সের দুইজন এবং একজন নাসিরাবাদ এলাকার বাসিন্দা।

তিনি আরও জানান, এছাড়াও নগরের চান্দগাঁও ও চমেকে ভর্তি ঝালকাঠির দুই ব্যক্তি মারা গেছেন। পরে তাদের করোনা শনাক্ত হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে করোনায় আক্রান্ত প্রথম বিদেশি নাগরিক

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসে এই প্রথম বাংলাদেশে বিদেশি নাগরিক আক্রান্তের খবর পাওয়া গেছে।

আক্রান্ত বিদেশি শ্রীলঙ্কার নাগরিক এবং চট্রগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় কর্মরত।

বুধবার (৬ মে) এ তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে সকালে ঘোষিত ১২২টি নমুনার ফলাফলে এ তথ্য জানা গেছে।

নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, ‘নগরের দক্ষিণ খুলশীর একটি বাড়িতে শ্রীলঙ্কার একজন নাগরিক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বাড়িটি লকডাউন করা হচ্ছে। তিনি আগে থেকেই বাসায় কোয়ারেনটাইনে আছেন।’

এদিকে, বুধবার রাতে চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে ১৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১১ জন চট্টগ্রামের। যাদের দু’জন ইতিমধ্যেই মারা গেছেন।

রাত সাড়ে ৯টার দিকে এসব বিষয় জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, আক্রান্তদের একজন সাতকানিয়ার, একজন সীতাকুণ্ডের, একজন নগরের ফৌজদারহাট এলাকার, একজন নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার, একজন বহদ্দারহাট এলাকার, একজন সাগরিকা, দামপাড়া পুলিশ লাইন্সের দুইজন এবং একজন নাসিরাবাদ এলাকার বাসিন্দা।

তিনি আরও জানান, এছাড়াও নগরের চান্দগাঁও ও চমেকে ভর্তি ঝালকাঠির দুই ব্যক্তি মারা গেছেন। পরে তাদের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪