শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দক্ষিণ সুরমায় ভাতিজার হাতে চাচা খুন

দক্ষিণ সুরমায় ভাতিজার হাতে চাচা খুন

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমায় বাড়ির জায়গা নিয়ে ঝগড়ার জের ধরে ভাতিজার হাতে খুন হয়েছেন আপন চাচা।

নিহত আব্দুল জব্বার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামের টুটন উল্লাহর ছেলে।

এ ঘটনায় নিহতের ভাতিজা ফাহিম আহমদকে (২১) গ্রফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৮ মে) বেলা আড়াইটার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, একই বাড়িতে পাশাপাশি ঘরের বাসিন্দা তারা। বাড়ির জায়গা নিয়ে ঝামেলার জের ধরে ফাহিম তার চাচাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করে।মরদেহের পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সুরমায় ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২০

featured Image

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমায় বাড়ির জায়গা নিয়ে ঝগড়ার জের ধরে ভাতিজার হাতে খুন হয়েছেন আপন চাচা।

নিহত আব্দুল জব্বার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামের টুটন উল্লাহর ছেলে।

এ ঘটনায় নিহতের ভাতিজা ফাহিম আহমদকে (২১) গ্রফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৮ মে) বেলা আড়াইটার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, একই বাড়িতে পাশাপাশি ঘরের বাসিন্দা তারা। বাড়ির জায়গা নিয়ে ঝামেলার জের ধরে ফাহিম তার চাচাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করে।মরদেহের পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪