শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

এবার ঈদে সিলেটে 'দেইক্যা লন' 'বাইচ্যা লন' ব্যবসাও বন্ধ

সিলেটের বার্তা ডেস্ক:: এবারের ঈদুল ফিতরে সিলেটের ফুটপাতের অতি পরিচিত 'দেইক্যা লন' 'বাইচ্যা লন' ব্যবসাও বন্ধ থাকবে।

মহামারী করোনাভাইরাসের প্রাদূর্ভাব রোধে সিলেট সিটি করপােরেশন (নগর কর্তৃপক্ষ) এর সাথে বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী মহল

ব্যব ব্যবসায়ীদের এ সিদ্ধান্ত লঙ্গন করে ফুটপাতে কেউ ভাসমান ব্যবসা শুরু করলে তাঁর বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। ফলে এবার ঈদে নগরীর ফুটপাত কেন্দ্রীক মৌসুমি ব্যবসাও বন্ধ থাকবে।

এমন তথ্য নিশ্চিত করে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম শোয়েব বলেন, এই মুহুর্তে ঢাকা, নারায়নগঞ্জকে করোনাভাইরাসের উৎস হিসেবে চিহিৃত করা হয়েছে। ফুটপাতের ভাসমান ব্যবসায়ীরাও কাপড়-চোপড় ঢাকা, নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন করোনা আক্রান্ত জেলা থেকে আসেন।একারণে সিলেটে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।এ আশঙ্কায় ব্যবসায়ীরা ফুটপাতে ব্যবসা বন্ধের দাবি জানিয়েছেন।সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও এ দাবি প্রতি সমর্থন জানিয়েছেন। ফুটপাত ব্যবসা বন্ধ রাখার ব্যাপারে জেলা প্রশাসক সহ স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। আশা করছি এ ব্যাপারে প্রশাসনও কঠোর পদক্ষেপ নেবে।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শুক্রবার (৮ মে) দুপুরে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে নগর ভবনে বৈঠকে বসেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বৈঠকে জনস্বাস্থ্য বিবেচনায় ঈদের আগে মার্কেট-শপিং মল ও ফ্যাশন হাউস না খোলার ব্যাপারে একমত পোষণ করেন ব্যবসায়ীরা।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধরী বলেন, ঈদের আগে ব্যবসায়ীদের সবচেয়ে বেশি প্রফিট হয়। তাই মানুষের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে এই সময়ে দোকানপাট বন্ধ রাখার স্বপ্রণোদিত ঘোষণা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের ব্যবসায়ীরা। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ব্যবসায়ীরা তাদের কর্মচারীদের বেতন দেবেন বলেও জানিয়েছেন।

মেয়র বলেন, ফুটপাতে হকার বসতে পারবে না। অন্য কোনো এলাকা থেকে কেউ এসে হোটেলে উঠতে পারবে না।

এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সিলেটের রাজনীতিবিদদের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ১০ মে থেকে দোকানপাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। বেশ কয়েকটি শর্ত মেনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শপিং মল খোলা রাখা যাবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নগরের নয়াসড়ক ব্যবসায়ী সমিতি নয়সাড়ক এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

এবার ঈদে সিলেটে 'দেইক্যা লন' 'বাইচ্যা লন' ব্যবসাও বন্ধ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪