শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে 'ত্রাণচোর' চেয়ারম্যান বরখাস্ত, অপরজনকে শোকজ

সিলেটের বার্তা প্রতিবেদক:: হবিগঞ্জে ত্রাণ আত্মসাত ও বিতরণে অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে মোখলিছ মিয়া নামের এক ইউপি চেয়ারম্যানকে। একই কান্ডের দায়ে আলী আহমদ মুসা নামের অপর এক চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে।

সাময়িক বরখাস্তকৃত মোখলিছ মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শোকজকৃত আলী আহমদ মুসা নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সূত্র জানায়, মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে ইউপি চেয়ারম্যান মোখলিছ মিয়াকে বহিস্কারের আদেশ দেয়া হয়। পৃথক আদেশে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুসাকে কেন বহিস্কার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, ত্রাণ আত্মসাৎ ও ভিজিডির চাল বিতরণে অনিয়মের অপরাধে তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার নূরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা।

এ সময় সরকারি ত্রাণ বিতরণের ১ হাজার ৭০০ কেজি চাল জব্দ করেন তিনি। এক্ষেত্রে অনিয়ম ছাড়াও চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভিজিডির চাল আত্মসাতের।

এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।ঘটনার সূত্রে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মোখলিছ মিয়াকে দল থেকে বহিস্কার করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে 'ত্রাণচোর' চেয়ারম্যান বরখাস্ত, অপরজনকে শোকজ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২০

featured Image

সিলেটের বার্তা প্রতিবেদক:: হবিগঞ্জে ত্রাণ আত্মসাত ও বিতরণে অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে মোখলিছ মিয়া নামের এক ইউপি চেয়ারম্যানকে। একই কান্ডের দায়ে আলী আহমদ মুসা নামের অপর এক চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে।

সাময়িক বরখাস্তকৃত মোখলিছ মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শোকজকৃত আলী আহমদ মুসা নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সূত্র জানায়, মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে ইউপি চেয়ারম্যান মোখলিছ মিয়াকে বহিস্কারের আদেশ দেয়া হয়। পৃথক আদেশে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুসাকে কেন বহিস্কার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, ত্রাণ আত্মসাৎ ও ভিজিডির চাল বিতরণে অনিয়মের অপরাধে তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার নূরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা।

এ সময় সরকারি ত্রাণ বিতরণের ১ হাজার ৭০০ কেজি চাল জব্দ করেন তিনি। এক্ষেত্রে অনিয়ম ছাড়াও চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভিজিডির চাল আত্মসাতের।

এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।ঘটনার সূত্রে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মোখলিছ মিয়াকে দল থেকে বহিস্কার করেছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪