শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার সিলেটে পাঁচ চিকিৎসকসহ আক্রান্ত ৪১

নিজস্ব প্রতিবেদক:: আজ ১৮ জুন, বৃহস্পতিবার সিলেটে মহামারী করোনাভাইরাসে পাঁচ চিকিৎসকসহ আক্রান্ত হয়েছেন আরও ৪১জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায়  বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরো ৪১ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৪১ জনের শরীরে পাওয়া যায় করোনাভাইরাস।

আক্রান্ত ৫ চিকিৎসক হলেন- ডা. শাহিনারা ইসলাম, ডা. নমিতা রায় চৌধুরী, ডা. হিতাংশু শেখর পাল, ডা. কানিজ ফাতেমা চৌধুরী ও ডা. তুহিন বড়ুয়া তমাল।

শনাক্তকৃত নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৩২ জন, কানাইঘাটের ২ জন, গোলাপগঞ্জের ১ জন, দক্ষিণ সুরমার ১ জন ও বিয়ানীবাজারের ১ জন রয়েছেন।

এছাড়া সুনামগঞ্জের ছাতকের ১ জন, মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়ার ১ জন করে এবং হবিগঞ্জের নবীগঞ্জের ১ জন রয়েছেন।

এদিকে, সবমিলিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা এখন ২৮৪২ জন। তন্মধ্যে সিলেট জেলায় ১৬৪১ জন, সুনামগঞ্জে ৭১১ জন, মৌলভীবাজারে ২২৯ জন এবং হবিগঞ্জে ২৬১ জন রয়েছেন।

সিলেট বিভাগের মৃত্যুর সংখ্যা ৫৫। আর সুস্থ হয়েছেন ৬০৮ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার সিলেটে পাঁচ চিকিৎসকসহ আক্রান্ত ৪১

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২০

featured Image

নিজস্ব প্রতিবেদক:: আজ ১৮ জুন, বৃহস্পতিবার সিলেটে মহামারী করোনাভাইরাসে পাঁচ চিকিৎসকসহ আক্রান্ত হয়েছেন আরও ৪১জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায়  বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরো ৪১ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৪১ জনের শরীরে পাওয়া যায় করোনাভাইরাস।

আক্রান্ত ৫ চিকিৎসক হলেন- ডা. শাহিনারা ইসলাম, ডা. নমিতা রায় চৌধুরী, ডা. হিতাংশু শেখর পাল, ডা. কানিজ ফাতেমা চৌধুরী ও ডা. তুহিন বড়ুয়া তমাল।

শনাক্তকৃত নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৩২ জন, কানাইঘাটের ২ জন, গোলাপগঞ্জের ১ জন, দক্ষিণ সুরমার ১ জন ও বিয়ানীবাজারের ১ জন রয়েছেন।

এছাড়া সুনামগঞ্জের ছাতকের ১ জন, মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়ার ১ জন করে এবং হবিগঞ্জের নবীগঞ্জের ১ জন রয়েছেন।

এদিকে, সবমিলিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা এখন ২৮৪২ জন। তন্মধ্যে সিলেট জেলায় ১৬৪১ জন, সুনামগঞ্জে ৭১১ জন, মৌলভীবাজারে ২২৯ জন এবং হবিগঞ্জে ২৬১ জন রয়েছেন।

সিলেট বিভাগের মৃত্যুর সংখ্যা ৫৫। আর সুস্থ হয়েছেন ৬০৮ জন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪