শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বিশ্বে ৯৯ লাখ ছাড়াল করোনা আক্রান্ত

বিশ্বে ৯৯ লাখ ছাড়াল করোনা আক্রান্ত

আন্তর্জাতিক বার্তা:: সারা বিশ্বে বৈশ্বিক মহামারী রূপ নেয়া কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ছাড়িয়ে গেছে। গত একদিনে পুরো দুনিয়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় ৬ হাজার মানুষ।

একই সময়ে নতুন করে প্রায় দুই লাখ মানুষের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৯৭ হাজারের কাছাকাছি। আর আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ছাড়িয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, আজ ২৭ জুন, শনিবার সকাল ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে আক্রান্ত বেড়ে ৯৯ লাখ ৪ হাজার ৯৬৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৪ লাখ ৯৬ হাজার ৮৬৬ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। মোট সুস্থ হয়ে উঠেছেন ৫৩ লাখ ৫৭ হাজার ৮৪০ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪০ লাখ ৫০ হাজার ২৫৭ জন করোনারোগী, এদের মধ্যে ৫৭ হাজার ৬৪৩ জনের অবস্থা গুরুতর।

মৃতের ও আক্রান্তের পরিসংখ্যানে শীর্ষ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট ২৫ লাখ ৫২ হাজার ৯৫৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে, এদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৬৪০ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ১২ লাখ ৮০ হাজার ৫৪ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৫৬ হাজার ১০৯ জন।

আক্রান্তের হিসেবে তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় ৬ লাখ ২০ হাজার ৭৯৪ জন, চতুর্থ স্থানে থাকা ভারতে ৫ লাখ ৯ হাজার ৪৪৬ জন ও পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে ৩ লাখ ৯ হাজার ৩৬০ জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-১৯। এছাড়া শীর্ষ দশে রয়েছে যথাক্রমে স্পেন (২ লাখ ৯৪ হাজার ৯৮৫ জন), পেরু (২ লাখ ৭২ হাজার ৩৬৪ জন), চিলি (২ লাখ ৬৩ হাজার ৩৬০ জন), ইতালি (২ লাখ ৩৯ হাজার ৯৬১ জন) ও ইরান (২ লাখ ১৭ হাজার ৭২৪ জন)।

মৃতের হিসেবে তৃতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে ৪৩ হাজার ৪১৪ জন, চতুর্থ স্থানে থাকা ইতালিতে ৩৪ হাজার ৭০৮ জন ও পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে ২৯ হাজার ৭৭৮ জনের মৃত্যু হয়েছে। শীর্ষ দশে থাকা স্পেনে ২৮ হাজার ৩৩৮ জন (ষষ্ঠ), মেক্সিকোতে ২৫ হাজার ৭৭৯ জন (সপ্তম), ভারতে ১৫ হাজার ৬৮৯ জন (অষ্টম), ইরানে ১০ হাজার ২৩৯ জন (নবম) ও বেলজিয়ামে ৯ হাজার ৭৩১ জন (দশম) মারা গেছেন।

এছাড়া জার্মানিতে ৯ হাজার ২৬ জন, পেরুতে ৮ হাজার ৯৩৯ জন, রাশিয়ায় ৮ হাজার ৭৮১ জন, কানাডায় ৮ হাজার ৫০৮ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ১০৩ জন, সুইডেনে ৫ হাজার ২৮০ জন, চিলিতে ৫ হাজার ৬৮ জন, তুরস্কে ৫ হাজার ৬৫ জন, ইকুয়েডরে ৪ হাজার ৪০৬ জন, পাকিস্তানে ৩ হাজার ৯৬২ জন, কলম্বিয়ায় ২ হাজার ৮১১ জন, ইন্দোনেশিয়ায় ২ হাজার ৬৮৩ জন, মিসরে ২ হাজার ৬২০ জন, দক্ষিণ আফ্রিকায় ২ হাজার ৩৪০ জনের প্রাণ কেড়েছে এ মহামারী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বে ৯৯ লাখ ছাড়াল করোনা আক্রান্ত

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪