শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে আরও ৬৬ জনের করোনা শনাক্ত, আক্রান্ত ছাড়াল সাড়ে ৫ হাজার

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে আজ বুধবার (৮ জুলাই) নতুন করে আরও ৬৬ জনের শরীরে মহামারী করোনাভাইরাস এর উপস্থিতি ধরা পড়েছে। এনিয়ে বিভাগটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়ে গেছে।

বুধবার সিলেটের দুই ল্যাবে শনাক্ত হওয়া ৬৬ জনকে নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা এখন ৫ হাজার ৫২০ জন।

জানা গেছে, সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আজ ৩৪ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে আজ ৩২ জন করোনা পজিটিভ বলে শনাক্ত হন।

জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষা করে ৩২ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। তন্মধ্যে ২০ জন সুনামগঞ্জের, ১২ জন সিলেটের।

স্বাস্থ্য অধিদফতর আজ সকালে জানায়, সিলেট বিভাগের চার জেলায় করোনাক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৫৪ জন।

আজ রাত অবধি নমুনা পরীক্ষায় শনাক্ত হওয়া ৬৬ জনকে নিয়ে তাই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫২০ জনে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে আরও ৬৬ জনের করোনা শনাক্ত, আক্রান্ত ছাড়াল সাড়ে ৫ হাজার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে আজ বুধবার (৮ জুলাই) নতুন করে আরও ৬৬ জনের শরীরে মহামারী করোনাভাইরাস এর উপস্থিতি ধরা পড়েছে। এনিয়ে বিভাগটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়ে গেছে।

বুধবার সিলেটের দুই ল্যাবে শনাক্ত হওয়া ৬৬ জনকে নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা এখন ৫ হাজার ৫২০ জন।

জানা গেছে, সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আজ ৩৪ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে আজ ৩২ জন করোনা পজিটিভ বলে শনাক্ত হন।

জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষা করে ৩২ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। তন্মধ্যে ২০ জন সুনামগঞ্জের, ১২ জন সিলেটের।

স্বাস্থ্য অধিদফতর আজ সকালে জানায়, সিলেট বিভাগের চার জেলায় করোনাক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৫৪ জন।

আজ রাত অবধি নমুনা পরীক্ষায় শনাক্ত হওয়া ৬৬ জনকে নিয়ে তাই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫২০ জনে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪