শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মাস্ক কেলেঙ্কারিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগ

সিলেটের বার্তা ডেস্ক:: মাস্ক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের দপ্তরে তিনি নিজে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম দফায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির দায়িত্বে থাকা অবস্থায় অবসর-উত্তর ছুটিতে যাওয়া আবুল কালামকে ২০১৯ সালের ২৭ মার্চ অবসর-উত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

তখনকার আদেশে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এ কর্মকর্তা ওই বছরের ১৫ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। সে অনুযায়ী ২০২১ সালের এপ্রিলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

সম্প্রতি সরকারি হাসপাতালের জন্য এন-৯৫ মাস্ক কেনা এবং করোনা চিকিৎসায় লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করা নিয়ে ব্যাপক সমালোচনায় পড়ে স্বাস্থ্য অধিদপ্তর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাস্ক কেলেঙ্কারিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: মাস্ক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের দপ্তরে তিনি নিজে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম দফায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির দায়িত্বে থাকা অবস্থায় অবসর-উত্তর ছুটিতে যাওয়া আবুল কালামকে ২০১৯ সালের ২৭ মার্চ অবসর-উত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

তখনকার আদেশে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এ কর্মকর্তা ওই বছরের ১৫ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। সে অনুযায়ী ২০২১ সালের এপ্রিলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

সম্প্রতি সরকারি হাসপাতালের জন্য এন-৯৫ মাস্ক কেনা এবং করোনা চিকিৎসায় লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করা নিয়ে ব্যাপক সমালোচনায় পড়ে স্বাস্থ্য অধিদপ্তর।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪