শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হচ্ছেন সিলেটের ডা. এনায়েত

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর শাহী ঈদগাহ'র বাসিন্দা ডা. এ এইচ এম এনায়েত হোসেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হচ্ছেন।

তিনি সদ্য বিদায় নেওয়া অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। কিছুক্ষণের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার বাসিন্দা ডা. এনায়েত হোসেন মুকুল ঢাকায় দায়িত্ব পালন করলেও প্রতি সপ্তাহেই তিনি সিলেটে রোগী দেখতেন। তিনি নগরীর জিন্দাবাজার এলাকায় কম্পিউটার অপটিক্সে চেম্বার করতেন।

দীর্ঘদিন ধরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চক্ষু চিকিৎসায় কাজ করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হচ্ছেন সিলেটের ডা. এনায়েত

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর শাহী ঈদগাহ'র বাসিন্দা ডা. এ এইচ এম এনায়েত হোসেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হচ্ছেন।

তিনি সদ্য বিদায় নেওয়া অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। কিছুক্ষণের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার বাসিন্দা ডা. এনায়েত হোসেন মুকুল ঢাকায় দায়িত্ব পালন করলেও প্রতি সপ্তাহেই তিনি সিলেটে রোগী দেখতেন। তিনি নগরীর জিন্দাবাজার এলাকায় কম্পিউটার অপটিক্সে চেম্বার করতেন।

দীর্ঘদিন ধরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চক্ষু চিকিৎসায় কাজ করছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪