শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

আলমিরার ভেতরে ৩০ হাজার পিস ইয়াবা, যুবক গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের বিশ্বনাথে একটি বাড়ির স্টিল আলমিরার ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় মো. খালেদ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ধৃত খালেদ উপজেলার শিমুলতলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

বুধবার (২২ জুলাই) রাত সোয়া ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে ইয়াবার চালানসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া চালানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছিল। যার বাজারমূল্য ৯০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ইয়াবা বিক্রির ২৯হাজার টাকাও জব্দ করা হয়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. লুৎফর রহমান বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম'র দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমানের তত্ত্বাবধানে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের সার্বিক নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বুধবার রাত সোয়া ১১টার দিকে বিশ্বনাথের শিমুলতলা গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী মো. খালেদ মিয়ার বাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ী খালেদ দৌঁড়ে পালানোর চেষ্টা করে। গোয়েন্দা পুলিশের দলটি পিছু ধাওয়া করে তাকে আটকপূর্বক জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা মাদকের বিষয়ে নিশ্চিত হয়। পরবর্তীতে খালেদকে নিয়ে তার বসত ঘরে রক্ষিত স্টিলের আলমিরার ভিতর থেকে তিন টি স্কস্টেপে মোড়ানো প্যাকেটে ৩০ হাজার) পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে মাদক ব্যবসায়ী খালেদ মিয়াকে তাঁর ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সেটি বিশ্বনাথ পুরানবাজারস্থ আলহেরা শপিং সিটির পার্কিং এলাকায় আছে মর্মে জানায়। পরবর্তীতে গোয়েন্দা পুলিশের দলটি আসামীর দেয়া তথ্য অনুসারে বিশ্বনাথ থানাধীন পুরানবাজারস্থ আল হেরা শপিং সিটির পার্কিং এলাকা থেকে রেজিষ্ট্রেশনবিহীন লাল কালো রঙয়ের হিরো গ্লামার মোটরসাইকেলটি উদ্ধার করে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) এসআইসৈয়দ ইমরোজ তারেক বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বনাথ থানায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান জানান, আইজিপির নির্দেশে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সিলেট জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আরোও বৃদ্ধি করা হবে।

তিনি সিলেট জেলাকে মাদক মুক্ত করতে সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আলমিরার ভেতরে ৩০ হাজার পিস ইয়াবা, যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪