সিলেটের বার্তা ডেস্ক:: করোনার রেডজোন সিলেটে প্রতিদিনই মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন নানা শ্রেণি ও পেশার মানুষজন।
শনিবার (২৫ জুলাই) সিলেট বিভাগে নতুন করে আরও ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশী সিলেট জেলায় ৪৩ জন এবং সবচেয়ে কম হবিগঞ্জ জেলায় মাত্র ১ জন।
এদিকে সুনামগঞ্জ জেলায় ১৯ জনের করোনা ধরা পড়েছে এবং মৌলভীবাজারে আক্রান্ত হয়েছেন আরও ৪ জন।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার ওসমানীর ল্যাবে ৩৫ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে এবং বাকি ৩০টি শাবির ল্যাবে শনাক্ত হয়।
শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৩৪৬। নতুন ৬৫ জন নিয়ে বিভাগটিতে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪১১ জনে।
মতামত