শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বঙ্গবন্ধুর সমাধিতে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সিলেটের বার্তা ডেস্ক:: গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (৭ আগস্ট) গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা করেন তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড.এ. কে. আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত আনার বিষয়ে সরকার সচেষ্ট। মুজিববর্ষে কমপক্ষে একজন খুনিকে দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী । তিনি উল্লেখ করেন, মুজিববর্ষে একজন খুনির রায় কার্যকর করা হয়েছে।

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সমস্যদের আত্মার মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন ড. মোমেন। তিনি জাতির জনকের সমাধি সৌধে সংরক্ষিত পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, গোপালঞ্জের জেলা প্রশাসক শাহেদা সুলতানা,পুলিশ সুপার সাইদুর রহমান,জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী মো: আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল হোসেন শেখ টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর সমাধিতে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (৭ আগস্ট) গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা করেন তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড.এ. কে. আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত আনার বিষয়ে সরকার সচেষ্ট। মুজিববর্ষে কমপক্ষে একজন খুনিকে দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী । তিনি উল্লেখ করেন, মুজিববর্ষে একজন খুনির রায় কার্যকর করা হয়েছে।

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সমস্যদের আত্মার মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন ড. মোমেন। তিনি জাতির জনকের সমাধি সৌধে সংরক্ষিত পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, গোপালঞ্জের জেলা প্রশাসক শাহেদা সুলতানা,পুলিশ সুপার সাইদুর রহমান,জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী মো: আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল হোসেন শেখ টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪