শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শাবির ল্যাবে ৭৩ জনের করোনা শনাক্ত

শাবির ল্যাবে ৭৩ জনের করোনা শনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) জেনেটিক এন্ড বায়োটেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিসিআর ল্যাবে নতুন করে আরও ৭৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) শাবির এই ল্যাবে ২৬৮টি নমুনা পরীক্ষা করা হলে ৭৩ জনের ফলাফল পজেটিভ আসে।

শাবির জিইবি বিভাগের প্রভাষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বুধবার শাবির ল্যাবে ২১৭টি নমুনা গ্রহণ করা হয়। এর সাথে আগের জমা থাকা কিছু নমুনা মিলিয়ে ২৬৮টি পরীক্ষা করা হয়। এতে ৭৩ জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।

এর মধ্যে সিলেটের ১১ জন, সুনামগঞ্জের ২৫ জন, মৌলভীবাজারের ২১ জন ও হবিগঞ্জের ১৬ জন রয়েছেন।

এ নিয়ে সিলেটজুড়ে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৬৮৪ জনে।

তন্মধ্যে সবচেয়ে বেশি ৫ হাজার ১৩৫ জন রোগী সিলেট জেলায়। সুনামগঞ্জে ১৮৪৬ জন, মৌলভীবাজারে ১২৯০ জন ও হবিগঞ্জে ১৪১৩ জন আক্রান্ত হন।

আক্রান্তদের প্রায় অর্ধেকই সুস্থ হয়ে ওঠেছেন।

সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৭১ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শাবির ল্যাবে ৭৩ জনের করোনা শনাক্ত

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) জেনেটিক এন্ড বায়োটেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিসিআর ল্যাবে নতুন করে আরও ৭৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) শাবির এই ল্যাবে ২৬৮টি নমুনা পরীক্ষা করা হলে ৭৩ জনের ফলাফল পজেটিভ আসে।

শাবির জিইবি বিভাগের প্রভাষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বুধবার শাবির ল্যাবে ২১৭টি নমুনা গ্রহণ করা হয়। এর সাথে আগের জমা থাকা কিছু নমুনা মিলিয়ে ২৬৮টি পরীক্ষা করা হয়। এতে ৭৩ জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।

এর মধ্যে সিলেটের ১১ জন, সুনামগঞ্জের ২৫ জন, মৌলভীবাজারের ২১ জন ও হবিগঞ্জের ১৬ জন রয়েছেন।

এ নিয়ে সিলেটজুড়ে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৬৮৪ জনে।

তন্মধ্যে সবচেয়ে বেশি ৫ হাজার ১৩৫ জন রোগী সিলেট জেলায়। সুনামগঞ্জে ১৮৪৬ জন, মৌলভীবাজারে ১২৯০ জন ও হবিগঞ্জে ১৪১৩ জন আক্রান্ত হন।

আক্রান্তদের প্রায় অর্ধেকই সুস্থ হয়ে ওঠেছেন।

সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৭১ জন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪