শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে ২৪ ঘণ্টায় করোনামুক্ত হলেন ৭৭ জন

সিলেটে ২৪ ঘণ্টায় করোনামুক্ত হলেন ৭৭ জন

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন ৭৭ জন।

একইদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যান নি বলে জানা গেছে।

নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ১৩ জন, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজারের ৩৮ জন রয়েছেন।

আর সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৩ জন। এরমধ্যে সিলেট জেলার ৪ হাজার ২৪৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ৭৬৮ জন, হবিগঞ্জে ১০৪৯ জন এবং মৌলভীবাজারের ১১৭২ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। তবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯১ জন। এরমধ্যে সিলেট জেলার ১৩৯ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারের ২০ জন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৫৫ জন।

এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৯০৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ১০৭, হবিগঞ্জে ১ হাজার ৫৯৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৫২৭ জন। এরমধ্যে ১৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে গত ১০ মার্চ থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৮ হাজার ২৭ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ হাজার ২৬৩ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৬৪ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ২৪ ঘণ্টায় করোনামুক্ত হলেন ৭৭ জন

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪