শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

১ অক্টোবর থেকে চালু হচ্ছে সৌদিগামী সব ফ্লাইট

সিলেটের বার্তা ডেস্ক:: সৌদি আরবগামী সব রুটে বন্ধ থাকা ফ্লাইট আগামী ১ অক্টোবর থেকে চালু হচ্ছে৷

ওইদিন থেকেই প্রবাসীরা কাজে যোগ দিতে পারবেন।

নিজ দফতরে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

‘ফ্লাইট অনুযায়ী সবাই দেশটিতে কাজে যোগ দিতে পারবেন। ওমানের প্রবাসীরাও একইদিন থেকে কাজে ফিরতে পারবেন। তবে পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে এবং পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে কাজে যোগদানের বিষয়ে যে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল, আমরা আশা করছি তার সুষ্ঠু সমাধান হয়েছে। এরপরও আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

প্রধানমন্ত্রী প্রবাসীদের সুযোগ-সুবিধা দেওয়া বিষয়ে আগ্রহী জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রবাসীদের বিষয়ে বরাবরই আন্তরিক হয়ে কাজ করছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে চতুর্থ দফায় আরও ২৪ দিন প্রবাসীদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশকে ল্যান্ডিং পারমিশনও দেওয়া হয়েছে। ফলে এরইমধ্যে যেসব প্রবাসী সৌদি থেকে রিটার্ন টিকিটে বাংলাদেশে এসে লকডাউনের কারণে আর ফিরতে পারেননি, তাদেরকে সৌদি ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমান বিশেষ এই ফ্লাইট দুইটি পরিচালনা করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১ অক্টোবর থেকে চালু হচ্ছে সৌদিগামী সব ফ্লাইট

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: সৌদি আরবগামী সব রুটে বন্ধ থাকা ফ্লাইট আগামী ১ অক্টোবর থেকে চালু হচ্ছে৷

ওইদিন থেকেই প্রবাসীরা কাজে যোগ দিতে পারবেন।

নিজ দফতরে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

‘ফ্লাইট অনুযায়ী সবাই দেশটিতে কাজে যোগ দিতে পারবেন। ওমানের প্রবাসীরাও একইদিন থেকে কাজে ফিরতে পারবেন। তবে পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে এবং পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে কাজে যোগদানের বিষয়ে যে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল, আমরা আশা করছি তার সুষ্ঠু সমাধান হয়েছে। এরপরও আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

প্রধানমন্ত্রী প্রবাসীদের সুযোগ-সুবিধা দেওয়া বিষয়ে আগ্রহী জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রবাসীদের বিষয়ে বরাবরই আন্তরিক হয়ে কাজ করছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে চতুর্থ দফায় আরও ২৪ দিন প্রবাসীদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশকে ল্যান্ডিং পারমিশনও দেওয়া হয়েছে। ফলে এরইমধ্যে যেসব প্রবাসী সৌদি থেকে রিটার্ন টিকিটে বাংলাদেশে এসে লকডাউনের কারণে আর ফিরতে পারেননি, তাদেরকে সৌদি ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমান বিশেষ এই ফ্লাইট দুইটি পরিচালনা করবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪