শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দক্ষিণ সুরমায় ভয়াবহ দুর্ঘটনা, কন্ট্রাক্টরসহ নিহত ২

সিলেটের বার্তা প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সিলেট-ঢাকা মহাসড়কে এই ঘটনা ঘটে।

এতে দুর্ঘটনায় কবলিত বাসের কন্ট্রাক্টরসহ দুই জন ঘটনাস্থলেই মারা গেছেন।

নিহতরা হলেন-বালাগঞ্জ উপজেলার চান্দাইপাড়া গ্রামের লেবু মিয়ার মেয়ে উর্মি (১৩) ও বাসের হেলপার আলী আছগর।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. আখতার হোসেন।

স্থানীয়রা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে দক্ষিণ সুরমার ওতিরবাড়ি নামক স্থানে আসলে সামনের একটি চাকা ফেটে খুলে খুলে যায়। এসময় বাসটি উল্টে এর নিচে যাত্রীরা চাপা পড়েন। পরে ঘণ্টাখানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এসময় দুইজনের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

এছাড়াও আরও গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে আলী আছগর নামের বাসের কন্ট্রাক্টর রয়েছেন বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সুরমায় ভয়াবহ দুর্ঘটনা, কন্ট্রাক্টরসহ নিহত ২

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২০

featured Image

সিলেটের বার্তা প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সিলেট-ঢাকা মহাসড়কে এই ঘটনা ঘটে।

এতে দুর্ঘটনায় কবলিত বাসের কন্ট্রাক্টরসহ দুই জন ঘটনাস্থলেই মারা গেছেন।

নিহতরা হলেন-বালাগঞ্জ উপজেলার চান্দাইপাড়া গ্রামের লেবু মিয়ার মেয়ে উর্মি (১৩) ও বাসের হেলপার আলী আছগর।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. আখতার হোসেন।

স্থানীয়রা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে দক্ষিণ সুরমার ওতিরবাড়ি নামক স্থানে আসলে সামনের একটি চাকা ফেটে খুলে খুলে যায়। এসময় বাসটি উল্টে এর নিচে যাত্রীরা চাপা পড়েন। পরে ঘণ্টাখানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এসময় দুইজনের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

এছাড়াও আরও গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে আলী আছগর নামের বাসের কন্ট্রাক্টর রয়েছেন বলে জানা গেছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪